দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুমিল্লায় কিশোরী তাজমিন হত্যাকাণ্ডের ঘটনায় কক্সবাজার থেকে রিয়াজ উদ্দিন রাজু নামে এক যুবককে আটক করেছে পুলিশ। রোববার রাত ১০টার দিকে শহরের কলাতলী এলাকা থেকে তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী। তিনি জানান, তাজমিন হত্যা মামলায় জড়িত সন্দেহে রাজুকে আটক করা হয়েছে। তার দাবি, রাজুই তাজমিনকে প্রলুব্ধ করে কক্সবাজারে নিয়ে এসেছিলেন। তাকে কুমিল্লার হত্যা মামলায় আসামি করা হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
আটক রাজু নিহত তাজমিনের কথিত প্রেমিক। আটকের আগে চ্যানেল ২৪-এর কাছে প্রেমের সম্পর্কের বিষয়ে বক্তব্য দেন তিনি। রাজুর দাবি, ইনস্টাগ্রামের মাধ্যমে তাজমিনের সঙ্গে তার পরিচয় ও সম্পর্ক গড়ে ওঠে।
জানা গেছে, গত ৬ সেপ্টেম্বর ভোরে কক্সবাজারে পৌঁছায় তাজমিন। পরে ওই দিন রাজুর সঙ্গে কলাতলী এলাকার একটি আবাসিক হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠে তারা। পরদিন দুপুরে একাই কুমিল্লার উদ্দেশে রওনা দেয় তাজমিন। সেখানে গিয়ে হত্যাকাণ্ডের শিকার হয় সে।
এমএস/